1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নিখোঁজ সংবাদ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মুহাম্মদ এমরান, লামা-বান্দরবান 

 

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পোয়াংবাড়ী এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে।

 

গতকাল দুপুর ২টার পর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিশুর নাম মোঃ আলাউদ্দীন(১২), পিতার নাম, মোঃ নেজাম উদ্দিন, মাতা হাচিনা আক্তার।

নিখোঁজ মোঃ আলাউদ্দিন ইয়াংছা ফয়জুল উলুম হামিউচ্ছুন্নাহ্ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

নিখোঁজ শিশুর মামা মোঃ সোহেল বলেন, তারা সবাই খামার বাড়িতে ছিলো। এবং শিশুটিও তাদের সাথে ছিলো। তখন শিশুটি অতিরিক্ত দুষ্টামি করলে তার মাতা তাকে একটু ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সবাই খামার বাড়িতে থাকা অবস্থায় শিশুটি দুপুর ২টার দিকে বাড়িতে চলে আসে। সন্ধ্যা বেলায় সবাই বাড়িতে এসে শিশুটিকে আর দেখেনি। এরপর থেকে সবাই শিশুটিকে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

পরিবারের স্বজনদের ধারণা হয়তো অভিমান করে কোথাও চলে গেছে।

শিশুটির পরনে ছবির পাঞ্জাবিটি ছিলো।

কোন হৃদয়বান ব্যাক্তি শিশুর খোঁজ পেলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

যোগাযোগ:

01828949528

01806716174

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park