1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী অধিকার, নারীর নিরাপত্তা ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফত্তেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা তথ্য কর্মকর্তা কোহিনুর আক্তার বৃষ্টি।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার নিশ্চিত করতে হবে এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী, নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park