1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নবনির্বাচিত এমপি ডা.আব্দুস সালামকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চান হরিপুর-বালিয়াডাঙ্গী জনগণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নবনির্বাচিত এমপি ডা.আব্দুস সালামকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চান হরিপুর-বালিয়াডাঙ্গী জনগণ

 

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে গঠন করা হবে মন্ত্রিপরিষদ।

দলীয় সূত্র জানায়, নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হতে যাচ্ছে বিএনপির নতুন মন্ত্রিসভা। জনপ্রিয়তা, দলের প্রতি অতীত ত্যাগ, ব্যক্তিগত সততা ও যোগ্যতার ভিত্তিতেই নির্ধারণ করা হবে মন্ত্রীদের নাম।

এদিকে ঠাকুরগাঁও-২ (হরিপুর-বালিয়াডাঙ্গী) আসনে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম। তিনি ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে ৫ হাজার ৩১০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ডা. সালাম পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।

উত্তরের জনপদ ঠাকুরগাঁও-২ আসন দীর্ঘদিন ধরেই অবকাঠামো, শিক্ষা ও শিল্পোন্নয়নে পিছিয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও রয়েছে চরম সংকট-জেলায় নেই কোনো মেডিকেল কলেজ, আধুনিক হাসপাতালও গড়ে ওঠেনি। হরিপুর-বালিয়াডাঙ্গীর মানুষ মনে করছেন, এবারের নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের নতুন দুয়ার খুলেছে।

 

নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুস সালামকে ঘিরে এলাকায় আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই তাঁকে সম্ভাব্য স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছে।

 

এখন দেখার বিষয়, ঘোষিত মন্ত্রিসভায় ঠাকুরগাঁও-২ আসনের এই নবীন নেতার নাম স্থান পায় কি না—সেই প্রত্যাশায় প্রহর গুনছেন উত্তরাঞ্চলের মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park