1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া(নাটোর) প্রতিনিধি: নাটোর-৩ সিংড়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সিংড়া গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন।

 

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও হলরুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এমপি অধ্যক্ষ আনু বলেন,ঐতিহ্যগতভাবেই সিংড়ার মানুষ ভালো ও শান্তিপ্রিয়। এখানকার মানুষের বড় চাহিদা নেই, তাদের মূল আকাঙ্খা হলো নিরাপত্তা ও শান্তি। ভোটের সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এটি আমি নিশ্চিত হয়েছি। যারা অপরাধ করবে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা কাউকে ক্ষমা নেই।

তিনি আরও জানান, ৫ তারিখের পরে যারা সিংড়ায় চাঁদাবাজি করেছে, তাদের জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষণ দিয়েছে। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। শিক্ষকতা ছিল আমার পেশা, জীবনে কারো ক্ষতি করিনি। শেষ জীবনে আমার নিজস্ব চাহিদা নেই; আমি সিংড়ার জন্য, সিংড়ার মানুষের জন্য কিছু করতে চাই। প্রশাসন, গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা চাই। সবাইকে নিয়ে একটি সুন্দর ও শান্তির সিংড়া গড়ব।

এমপি আনু ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, আজকের দিনে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কোনো আন্দোলনের জন্য কারও রক্ত দিতে হবে না। নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণের কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুল নূর, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, খলিল মাহমুদ, সৌরভ সোহরাব, জুলহাজ কায়েম ও ইব্রাহিম আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park