1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মো.ফজলুর রহমান,ঠাকুরগাঁও: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ধনতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা এবং ভবিষ্যতে তারা যেন এসব গাছের উপকারিতা ও ফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই কর্মসূচির আয়োজন করা হয়।

ধনতলা যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুনায়েদ আল-আমিন বলেন, “আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

কর্মসূচির অংশ হিসেবে ধনতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধনতলা যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মানবতার সেবা, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ধনতলা যুব উন্নয়ন সংগঠন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park