1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের কিশোর প্রবাসী সোহান নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০৬ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার এক কিশোর প্রবাসী। নিহত মোহাম্মদ সোহান (১৭) উপজেলার বাসিন্দা ও দুলাল মিয়ার ছেলে।

 

জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Johannesburg শহরের অদূরে কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোহান সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহান ও দোকানের মালিক দোকানের ভেতরে ছিলেন। মাগরিবের সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহান। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

 

পরিবার ও স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে মাত্র তিন মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোহান। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে গেলেও ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্ন পূরণের আগেই তাকে প্রাণ দিতে হলো।

 

আরও জানা গেছে, যে দোকানে এ হত্যাকাণ্ড ঘটে, তার পাশের একটি সোমালি নাগরিকের দোকানের সঙ্গে ব্যবসায়িক বিরোধ ছিল বলে প্রবাসী বাংলাদেশিদের একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

 

এ ঘটনায় সোহানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। এত অল্প বয়সে তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী।

 

এদিকে, নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

পরিশেষে, সোহানের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park