
ফজলুর রহমান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা কর্তৃক আয়োজিত এবং উপজেলা নির্বাচন অফিস, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। এসময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহযোগিতা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন পরিচালনায় দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।