
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ কবির হোসাইন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বয়ে আনুক। তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করা।
এডভোকেট কবির হোসাইন এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও সমৃদ্ধ তেলিহাটি ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। শেষে তিনি তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।