1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

তারাগঞ্জের আলোচিত ডাবল হত্যা মামলায় গ্রেপ্তার মাজেদুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

 

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

 

রংপুরের তারাগঞ্জে আলোচিত রুপলাল দাস ও তার জামাতা প্রদীপ দাস হত্যা মামলার অন্যতম আসামি মাজেদুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে মাজেদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই মামলার আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সেদিন মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করতে যাওয়ার পথে রুপলাল দাস ও তার জামাতা প্রদীপ দাস ওই এলাকায় পৌঁছালে কিছু লোক তাদের ভ্যানচোর সন্দেহে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর নির্মম গণপিটুনি চালায়। এতে ঘটনাস্থলেই রুপলাল দাস নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় প্রদীপ দাসকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ ও র‍্যাব যৌথভাবে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলার অন্যতম আসামি মাজেদুল ইসলামকে র‍্যাব-১৩ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ মামলায় এখন পর্যন্ত মোট নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাজেদুল ইসলামকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হবে।

এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনও ব্যাপক আলোড়ন বিরাজ করছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধী দ্রুত আইনের আওতায় আসবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park