1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ডিবি পুলিশের হাতে আটক লালমনিরহাট জেলা আওয়ামী লীগের নেতা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পর। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।

 

রবিবার (৮ মার্চ) দুপুরে, তিনি একটি মামলায় আত্মসমর্পণ করে বিজ্ঞ চিফ চুডিসিয়াল লালমনিরহাট আদালতে হাজির হলে আদালত তাকে জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, “হামার বাড়ী” সংক্রান্ত একটি মামলায় জামিন লাভের পর, তাকে পুনরায় আটক করা হয়। তবে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park