1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রুহিয়া মহিলা কলেজ সংলগ্ন কালিতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল কালিতলা মোড়ে অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি শুরু করে।
এ সময় মো. নাসিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো অ্যাম্ফেটামিনজাত নেশাদ্রব্য বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার নাসিরুল ইসলাম রুহিয়া থানার মাধবপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park