1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ডিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) সদর থানার ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জমিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতী রানী ভদ্র ওরফে বিথী রহমান (৩০) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি জমিদারপাড়া গ্রামের বাসিন্দা এবং মোস্তাফিজুর রহমান বাবুর স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে বাইপাস গেট সংলগ্ন টিউবওয়েলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫ হাজার ৫৪০ টাকা নগদ অর্থ এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ইয়াবা সরবরাহের মাধ্যমে তিনি মাদকের বিস্তারে ভূমিকা রাখছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকেও একাধিক অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park