
আব্দুল মতিন মুন্সী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি গত ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ আবুল কালামের পরিবার তার সন্ধান পেতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।