1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও-২ আসনে কর্মসংস্থান গড়ার প্রতিশ্রুতি নূরুন নাহার বেগমের, লাহিড়ীহাট জনসভায় জনসমাগম

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ঠাকুরগাঁও-২ আসনে কর্মসংস্থান গড়ার প্রতিশ্রুতি নূরুন নাহার বেগমের, লাহিড়ীহাট জনসভায় জনসমাগম

 

এন এম নুরুল ইসলাম
বালিয়াডাঙ্গী উপজেলা (প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বেড়েই চলছে । ঠাকুরগাঁও -২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগম এর প্রচারণার দৃষ্টি আকর্ষণ এলাকার সাধারণ মানুষের ।
ঠাকুরগাঁ -২ আসনে নির্বাচনী এলাকায় সাত জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী হওয়ায় ভোটারদের নজর কাড়ছে। বিশেষ করে পুত্রবধূ ইতালিয়ান নাগরিক ফ্লাভিয়া সান্তরো । আধো আধো কন্ঠে বাংলা ভাষায় ভোটারদের কাছে ভোট চাচ্ছেন মায়ের জন্য লাঙ্গল মার্কায় । প্রচারণায় মাঠ ঘাটে বেড়াচ্ছেন প্রার্থীর পুত্র ব্যারিস্টার আরিফ হাসান, কন্যা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি ও ব্যারিস্টার মেহবুবা অলি । এলাকায় কর্মসংস্থান বিনির্মাণের জন্য ভোটারদের ভোট চাচ্ছেন। বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে লাহিড়ী“হাটে আয়োজিত জনসভা কানায় কানায় পূর্ণ ছিল।”প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বেগম বলেন আমি আমার জন্য কাজ করছি না, আমি আমার জনগণ ভাইদের জন্য কাজ করছি, এবং আমাকে ১২ তারিখের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে, আমার এলাকায় একটি শিল্প কারখানা উপহার দিব। ইংশাআল্লাহ
স্বাগত বক্তব্যে ব্যারিস্টার আরিফ বলেন-
আমি ছোটবেলা থেকে দেখেছি,
কিভাবে আমার মা মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়েছে,
গরিবের জন্য লড়েছে,
অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে।
আজ তিনি আপনাদের সেবা করার সুযোগ চাইছেন।
আপনাদের একটি ভোট তাকে সুযোগ দেবে—
এই এলাকার উন্নয়ন করার,
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য কাজ করার।
বিশেষ আলোচনা ইঞ্জিনিয়ার নিলুফার ইয়াসমিন ববি বলেন –
আমি আমার মাকে বলেছিলাম—
“মা, ঈদে আমাদের সাথে থাকো। তোমার নাতি-নাতনিদের সাথে ঈদ করো।”
কিন্তু আমার মা আমাকে বলেছে—
“না মা, আমি ঈদ করবো এই এলাকার মানুষের সাথে।
কারণ এই মানুষগুলো আমার দায়িত্ব।”

আরো বক্তব্য পেশ করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
সহ প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park