1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও-২ আসনের নবনির্বাচিত এমপি ডা. আব্দুস সালামের শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নির্বাচিত হন।ডা. মোঃ আব্দুস সালাম ঠাকুরগাঁও-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণের মাধ্যমে তিনি এখন থেকে জাতীয় সংসদে ঠাকুরগাঁও-২ আসনের জনগণের প্রতিনিধিত্ব করবেন। এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্থানীয়রা একে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন এবং আশা করছেন তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে জনগণের সেবা করবেন।

ডা. আব্দুস সালাম বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর শপথ অনুষ্ঠানে পরিবার-পরিজন, নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন— এমনটাই তাদের প্রত্যাশা।

স্থানীয়দের পক্ষ থেকে তাঁর সফলতা কামনা করে দোয়া করা হয়েছে এবং একটি উন্নত ও সমৃদ্ধ ঠাকুরগাঁও-২ গড়ে তুলতে সবাইকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park