1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের দুই ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে পৃথক দুই ঘটনায় ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ-এর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার একটি মহিলা মেস থেকে সুমাইয়া আক্তার ঝিলিক নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার আউলিয়াপুর এলাকার বাসিন্দা ছিলেন। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এর আগে সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন এলাকার মহব্বতপুর গ্রাম থেকে একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পূজা রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন ব্যবহার নিয়ে পারিবারিক মনোমালিন্য ও অভিমান থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন। তবে পুলিশ এখনো বিষয়টি তদন্তাধীন রেখেছে।
পরপর দুই শিক্ষার্থীর মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park