1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও শহরের বিডি হলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬০০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল) এর দক্ষিণ পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে মরদেহটি দেখতে পান হলের কেয়ারটেকার। পরে খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশের একটি স্থানে একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।
পরে মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. রুমন আলী (২৫-২৬)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. তৈয়বুর রহমান এবং মায়ের নাম মোছা. সাহিনা বেগম।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সব দিক খতিয়ে দেখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park