1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে পুনাক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মো:ফজলুর রহমান:

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন কমপ্লেক্স জেলা পুলিশের কার্যক্রমকে করবে আরও গতিশীল
ঠাকুরগাঁও: ২ মার্চ সোমবার, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন নতুন পুনাক কমপ্লেক্স বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, “নতুন কমপ্লেক্স সম্পন্ন হলে জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও আধুনিকভাবে পরিচালিত হবে। এটি পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করবে এবং নাগরিকদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা কমপ্লেক্স নির্মাণের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে সহায়ক হবে।
নতুন কমপ্লেক্সে থাকবে অফিস কক্ষ, প্রশিক্ষণকেন্দ্র, সভাকক্ষ এবং অন্যান্য আধুনিক সুবিধা, যা জেলা পুলিশের কার্যক্রমকে আরও দক্ষ ও জনবান্ধব করে তুলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park