1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে ২০২৬) সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। এ সময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এস এম ইফতেখার আহমেদ।

প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার পুরস্কার প্রদান করেন। পাশাপাশি তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা বিভিন্ন সমস্যা, আবেদন ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ডিআইও-১, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park