1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মধ্যচারোল গ্রামে বিরল এক ঘটনা ঘটেছে

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ নুরুজ্জামান, স্টাফ রিপোর্টার: ওই গ্রামের বাসিন্দা ফরিজুল ইসলাম, পিতা: হাবিবর রহমান এর বাড়িতে একটি মুরগির ছানা জন্ম নিয়েছে যার চারটি পা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল বেলা মুরগিটি ডিম থেকে ছানাটি ফুটে বের হয়। পরে দেখা যায় ছানাটির স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।

এমন অস্বাভাবিক ছানা দেখতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও কৌতূহল তৈরি হয়েছে। অনেক মানুষ ছানাটিকে এক নজর দেখার জন্য

ফরিজুল ইসলামের বাড়িতে ভিড় করছেন।

 

এলাকার অনেকেই বলছেন, এটি একটি বিরল ঘটনা। সাধারণত মুরগির ছানার দুটি পা থাকে, কিন্তু এই ছানাটির চারটি পা হওয়ায় বিষয়টি সবার দৃষ্টি কেড়েছে।

 

অনেকেই বলেন কখনো কখনো জন্মগত ত্রুটি বা জেনেটিক সমস্যার কারণে এ ধরনের অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

তবে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park