1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএস সুপারিশপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হওয়া নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে অবদান রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাদের ওপর ন্যস্ত হয়েছে। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park