1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে হামের উপসর্গ ও জটিলতায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।
সর্বশেষ, জেলার রাণীশংকৈল উপজেলার মরিচগাঁও এলাকার আব্দুল হালিমের পাঁচ মাস বয়সী সন্তান তারা নুন হামের জটিলতায় মারা গেছে। গত ২০ মে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ২২ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামজনিত জটিলতা থেকে নিউমোনিয়া দেখা দেওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।
এর আগে, গত ১৬ মে হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার মনি আক্তার নামে নয় মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ঠাকুরগাঁওয়ে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার ১৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ইতোমধ্যে ৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ১২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park