
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা এলাকায় এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
নিখোঁজ ছাত্রের নাম মোহা: মুজাহিদ হাসান হৃদয়। তিনি নেকমরদ মিফতাহুল উলুম হাফেজিয়া মাদ্রাসা-এর হেফজ বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাশিপুর চিকন মাটি পশ্চিম পাড়ায়।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন হৃদয়। পরে ২৬ এপ্রিল (রবিবার) পুনরায় মাদ্রাসায় ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। তবে পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, তিনি সেখানে পৌঁছাননি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় হৃদয়ের পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে—
📞 বাবা: 01700646325
📞 মাদ্রাসা সহকারী: 01776023600
সংশ্লিষ্টরা সবাইকে অনুরোধ জানিয়েছেন, সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করে নিখোঁজ ছাত্রকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য।