1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ: প্রেমিকসহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪০৪ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

​গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন— কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) এবং মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)।

​পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কালিতলা এলাকার বাসিন্দা তামিম ইসলামের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার বিকেলে ভুক্তভোগীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন তামিম। এরপর ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত আনুমানিক ১১টার দিকে কালিতলা বাজারের পাশে একটি পরিত্যক্ত গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তামিম ও তার দুই বন্ধু রনি ও মাসুদ মিলে রাতভর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

​পুলিশ জানায়, রাত ৩টার দিকে সদর থানা পুলিশের একটি নিয়মিত টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে হাতেনাতে আটক করে। পরে আজ রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে ওই গুদাম থেকে কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

​ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত তিনজনকে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park