1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১৭৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

​অভিযুক্তের নাম মো. আলাউদ্দীন (৫৬)। তিনি সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) দুপুরে চিলারং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে দিনমজুর বাবা অসুস্থ বড় মেয়েকে চিকিৎসার জন্য দিনাজপুরে নিয়ে যান এবং মা কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। এ সময় ঘরে একা ছিল ১৫ বছর বয়সী ওই কিশোরী।

​দুপুর দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কিশোরীর কাছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ঘরে ঢুকে কুপ্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ঘর থেকে বের হয়ে চিৎকার দেয়। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

​বিকালে বাবা বাড়ি ফিরে মেয়ের গলায় আঘাতের চিহ্ন ও শারীরিক অসুস্থতা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালার চেষ্টা করা হলে অভিযুক্ত ইউপি সদস্য তাতে সাড়া না দিয়ে উল্টো পরিবারটিকে দেখে নেওয়ার হুমকি দেন।

​ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park