1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে পৃথক দুই স্থানে দুইজনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট এলাকায় নিজ বাসা থেকে আমজাদ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়। মরদেহের মাথার পেছনে রক্তের চিহ্ন দেখা গেছে বলে তারা জানিয়েছেন,

যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষের ভিড় জমে।

উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে পরিস্থিতি দেখতে থাকে।

এদিকে, একই দিনে সদর উপজেলার সেনুয়া এলাকায় আরও একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে তার পরিচয় ও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park