1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁওঃ
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) ঠাকুরগাঁও পুলিশ লাইনসে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর বিভিন্ন ধাপে উত্তীর্ণ প্রার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
লিখিত পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন মোঃ বেলাল হোসেন। এ সময় পুলিশ সদর দপ্তর থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা, নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তারা এবং ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশে যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ কঠোর নজরদারি ও নির্ধারিত বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park