1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে দুই ঘরে দুই লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিন অসুস্থতায় ভোগা এক বৃদ্ধ বিষপান করেছেন। অন্যদিকে রাণীশংকৈলে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সংশ্লিষ্ট থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি (গির্জাপাড়া) গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র রায় (৬৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে তিনি কীটনাশক (গ্যাস ট্যাবলেট) সেবন করেন বলে জানা যায়। পরে অসুস্থ অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছোট ভাই মলিন চন্দ্র রায় জানান, তাঁর বড় ভাই প্রায় ১৮ বছর ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামে স্বপন কুমার রায় (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন এবং সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসা নিয়ে পারিবারিকভাবে কিছু মনোমালিন্য হয়েছিল। পরে রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে নিজ কক্ষে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park