1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক ও মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টার পর ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি ট্রাক ও মহেন্দ্র ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করেন।

পরে তাদেরকে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park