1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার বসিরপাড়া এলাকায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম (হৃদয়) (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম সদর উপজেলার ২২ নম্বর বুড়ানাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বরুনাগাঁও এলাকার মো. রুবেল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম। পরে দ্রুত তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park