1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় আমজানখোর ইউনিয়ন এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমির আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম এবং বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ শেখ আইয়ুব আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং আমজানখোর ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (রাজু)।

ইফতার মাহফিলে প্রায় ৭০০শত এর অধিক রোজাদার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি রত্নাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইফতার শেষে একই মাঠে উপস্থিত মুসল্লিরা সম্মিলিতভাবে মাগরিবের সালাত আদায় করেন।

রোজার দিনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park