
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদী সংলগ্ন এলাকা থেকে ‘ক্যাসিনো পারভেজ’ নামে পরিচিত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সেনুয়া নদী এলাকার পাশে একটি গাছের সঙ্গে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি তারা দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের ভিড় জমে যায়। কে বা কারা এবং কী কারণে এই ঘটনা ঘটেছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।