
ফজলুর রহমান,প্রতিনিধি: বদলিজনিত কারণে রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্নেহাশীষ কুমার দাসকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
বুধবার (৮ জুলাই) জেলা পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের প্রশংসা করে নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে স্নেহাশীষ কুমার দাসকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদায়ী কর্মকর্তা জেলা পুলিশ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জুয়েল রানা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আব্দুল হাই সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।