1. admin@dailyuttarerchitro.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে ঈদের দিনে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২২২ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
পবিত্র ঈদের দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের চাপড় গ্রামে ঘটেছে।
নিহত ওই নারীর নাম মহিমা আক্তার পারুল (৩৪)। তিনি দিনাজপুর জেলার বাসিন্দা মনারুল ইসলামের স্ত্রী। ঈদের দিন তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park