1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের নেকমরদে তেলের পাম্প বন্ধ, খোলা বাজারে চড়া দামে জ্বালানি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ আবু রায়হান,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের নেকমরদ এলাকায় টানা তিন দিন ধরে দুটি তেলের পাম্প বন্ধ থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত পাম্প দুটি বন্ধ থাকায় এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে পাম্প দুটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চালকেরা পাম্পে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। শুক্রবার সন্ধ্যায়ও একাধিক চালক পাম্পে গিয়ে অপেক্ষা করেন। পরে পাম্প কর্তৃপক্ষ তাদের জানান, পাম্পে কোনো তেল মজুত নেই।

 

এদিকে পাম্প দুটি বন্ধ থাকায় অনেকেই আশপাশের খোলা বাজারে তেল খুঁজতে গেলে সেখানেও জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে দুই-একটি দোকানে সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও তা বিক্রি করা হচ্ছে অনেক বেশি দামে।

 

স্থানীয়দের অভিযোগ, খোলা বাজারে প্রতি লিটার তেল ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি।

 

এ অবস্থায় নেকমরদ বাজার ও আশপাশের এলাকার চালকেরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মোটরসাইকেল চালকদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park