1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াত প্রার্থীদের প্রতীক হস্তান্তর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের তিন আসনে জামায়াত প্রার্থীদের প্রতীক হস্তান্তর

মোঃ আবু সুফিয়ান বাবু,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ১০ দলীয় জোটের জনসভায় উত্তরবঙ্গকে কৃষি রাজধানী গড়ার প্রতিশ্রুতি ডা. শফিকুর রহমানের

ঠাকুরগাঁওয়ের বড় মাঠে ১০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত তিনজন প্রার্থীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন।

প্রতীক হস্তান্তরের সময় ডা. শফিকুর রহমান বলেন, “আমি এই তিনজনকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচিত হলে তারা জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের চৌকিদার হয়ে কাজ করবেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। ক্ষমতার অপব্যবহার নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

জনসভায় বক্তব্যে ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গকে দেশের কৃষি রাজধানী হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি বলেন, পরিকল্পিত কৃষি উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে উত্তরবঙ্গকে একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর করা হবে।

জনসভায় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park