1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পঠিত

জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর সদর ২ আসনের প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। রাজশাহীতে তিনিই সবচেয়ে তরুণ প্রার্থী। তরুণ প্রার্থী হিসেবে তিনি তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে তাঁর অবস্থান শক্ত হয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা তাঁকে নির্বাচন থেকে সরাতে ষড়যন্ত্র করছে। তাঁকে এবং তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। শহীদ ওসমান হাদীর মতো তাঁকেও নির্বাচনী মাঠ থেকে সরানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

আবেদনে সাঈদ নোমান জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বিঘ্নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে প্রশাসনের সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।

কার কাছ থেকে কী ধরনের হুমকি পাচ্ছেন -এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তাঁর ভাষ্য, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরই বিষয়টি স্পষ্ট হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, এবি পার্টির প্রার্থীর কাছ থেকে নিরাপত্তা-সংক্রান্ত একটি আবেদন পাওয়া গেছে। সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। পাশাপাশি নির্দিষ্ট হুমকির তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park