1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত হয়।  ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, মডেল থানা ওসি খন্দকার শাকের আহমেদ,  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস প্রতিনিধি রইছ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি জুলফিকার বাবলু, আনসার ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর প্রমূখ। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন  আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে চাই নতুন বাংলাদেশ বিনিমার্ণে।   লাইসেন্স বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল ধরবেন এবং কোন প্রকার সুপারিশ মানবেন না।  দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত  একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park