1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আসাদুল হাবিব দুলু-রচিত গ্রন্থের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

জাগো বাহে, তিস্তা বাঁচাই’
আসাদুল হাবিব দুলু – রচিত গ্রন্থের আত্মপ্রকাশ

 

লালমনিরহাট জেলা প্রতিনিধি: তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের হাহাকার, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের কান্না এবং তিস্তা নদী রক্ষা আন্দোলন এবার স্থান পেলো বইয়ের পাতায়।

প্রধান সমন্বয়ক,তিস্তা নদী রক্ষা আন্দোলন সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভাপতি, জেলা বিএনপি লালমনিরহাট, আসাদুল হাবিব দুলু তিস্তা নদীপাড়ের মানুষের জীবনচিত্র নিয়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ নামে একটি গ্রন্থ লেখেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২.৪০ মিনিটে লালমনিরহাট জেলার মিশন মোড় এলাকায় হামারবাড়ি মিলনায়তনে এক ‘ মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে গ্রন্থের রচয়িতা আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তাপাড়ের মানুষের বঞ্চনা, হাহাকার ও অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই বইটি আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল।
আসাদুল হাবিব দুলু বলেন, শৈশবে যে প্রমত্তা তিস্তা নদী তিনি দেখেছেন, সময়ের ব্যবধানে সেই নদী আজ তার বিধ্বংসী রূপে তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। একসময় গোয়ালভরা গরু আর পুকুরভরা মাছের যে জনপদ ছিল তিস্তা পাড়ে। সেখানে এখন কেবল অভাব ও হাহাকার।
তিনি আরও বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষকে সংগঠিত করে তিস্তা রক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। সেই আন্দোলনের আবেগ, স্মৃতি এবং প্রতিটি ধাপ এই বইয়ে নথিবদ্ধ করা হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তিস্তাপাড়ের মানুষের বঞ্চনার ইতিহাস জানতে পারে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি জানান, তিস্তাপাড়ের মানুষের দুঃখ লাঘবে গড়ে ওঠা এই আন্দোলন বর্তমানে দেশ-বিদেশে সমাদৃত হচ্ছে।
মতবিনিময় শেষে আসাদুল হাবিব দুলু উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের হাতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থটি উপহার হিসেবে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park