
আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১ম গেটে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে মোবাইল কোর্ট।
২৭ শে ফেব্রুয়ারী ২০২৬; রাত ১১: ৪৫ ঘটিকায় গুপ্ত সোর্সের ভিত্তিতে ত্রিশাল উপজেলার ইউএনও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত এই অভিযান পরিচালনা করেন। ত্রিশাল থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দের আইনানুগ সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্টের এই অভিযান সফল হয়।অভিযানে দোকানের ভিতরে পিছনের ঘরে মাদকদ্রব্য সেবনের প্রস্তুুতি সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করে পুলিশ।
মাদকদ্রব্য আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামি মোশারফ হোসেন (৩৫) এবং তার পিতা -জয়নাল আবেদীন কে ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়।আসামি মানিক মিয়া (৩২) এবং তার পিতা- আবদুল মতিন কে একই আইনের ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।