1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জবির নুসরাত জাহান লাবণী হতে চায় গুম হওয়া মানুষের কন্ঠস্বর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

সীমান্ত, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান লাবণী গুম হওয়া মানুষের কন্ঠ স্বর হতে চায়। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি। ২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর সৈরাচার হাসিনা কর্তৃক গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেল ভাইয়ের ছোট বোন এবং মায়ের ডাক সংগঠনের অন্যতম সমন্বয়ক।

 

যিনি গুম,খুনের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গেছেন ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে।

 

গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেল ছিলেন শেরপুর জেলা নকলা উপজেলার মেধাবী ছাত্র। পিতা আমিনুল হক ও মাতা মজিদা খাতুন দম্পত্তির দ্বিতীয় সন্তান রাসেল। শেরপুর সরকারি কলেজ শেষ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী। জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৩ সালে ৪ই ডিসেম্বর থেকে নিখোঁজ হয় রাসেল। রাসেল তেজগাঁও অঞ্চলের নাখালপাড়ায় থাকতো। বসুন্ধরা থেকে র‍্যাব ১ রাসেলকে উঠিয়ে নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত তার কোনো খোজ মিলে নি। তবে তার পরিবার এখনো শূন্যে বুক বেধে বসে আছেন যে রাসেল ফিরবে।

 

১৩ বছরেও ফিরে নি জবির মাজহারুল ইসলাম রাসেল।ভাইয়ের মতো গুম হয়ে যাওয়া মানুষের পাশে দাড়াতে চায় মাজহারুলের বোন লাবণী। যেন কোনো পরিবার তাদের মতো ভাই বা সন্তান হারা না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park