1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জবির ছাত্রশক্তি থেকে পদত্যাগ করলেন কিশোর সাম্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সীমান্ত,জবি প্রতিনিধি

 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (নতুন নাম) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক কিশোর সাম্য সংগঠন থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

 

পোস্টে কিশোর সাম্য বলেন, তিনি কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তবে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, তার পদত্যাগের বিষয়টি তিনি ইতোমধ্যে জাহিদ আহসানকে জানিয়েছেন এবং এ বিষয়ে অন্য কাউকে জানানোর কোনো বাধ্যবাধকতা তার নেই।

 

পদত্যাগের পরও সংগঠনের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ছাত্রশক্তিতে অনেক চমৎকার ও প্রতিভাবান মানুষ রয়েছে। তিনি বিশ্বাস করেন, তারা ভবিষ্যতে ভালো কাজ করবে এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

 

বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা শাহিন মিয়া ও ফেরদৌস শেখসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের প্রতি তিনি ভালোবাসা ও শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, তাদের আগামীর পথচলা সুন্দর ও নতুন সম্ভাবনাময় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park