1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জনগণের টাকার পাহারাদার হতে চান এমপি আজহারুল

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণ ও দলীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টায় উপজেলার তারাগঞ্জ ও/কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি উপজেলার পাঁচটি ইউনিয়নের দায়িত্বশীল ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য আব্দুল হান্নান খান, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এমপি এটিএম আজহারুল ইসলাম মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে ঈদ-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নথিভুক্ত করার নির্দেশ দেন।

মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন সড়ক মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি বলেন, “সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না।”

তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, এ ধরনের মতবিনিময় সভা জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park