1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত

চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫.৬ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার

 

ফজলুর রহমান:
কুড়িগ্রামের চিলমারীতে র‍্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের প্রতিটি সদস্য পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদক নির্মূলে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গত ৩১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড় এলাকার রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে জামে মসজিদের সামনে পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচে এবং সহকারীর সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকসহ তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন


১) মোঃ ইসমাইল হোসেন (২৫), পিতা: কাশেম প্রামানিক, সাং: সন্তোষ, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।
২) মোঃ নবীর আলী (৪৫), পিতা: মোঃ চাদ আলী শেখ, সাং: নলুয়া, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ।
৩) মোঃ আজিজুল হক (৩৫), পিতা: কয়সার মন্ডল, সাং: অনন্তপুর, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কৌশলে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। তারা অভিনব পদ্ধতিতে মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনা করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park