1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চারঘাটে ভেজাল গুড় তৈরির জন্য জড়িমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

চারঘাটে ভেজাল গুড় তৈরির জন্য জড়িমানা

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে পরিচালিত মোবাইল কোর্টে রায়পুরে অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।

এছাড়া, পিরোজপুরের রাসেল গুড় ফ্যাক্টরীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। ফ্যাক্টরীতে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল।

বিএসটিআই রাজশাহী ও চারঘাট উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজান। প্রাসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিএসটিআই রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park