
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে চাঁদা দাবি ঘিরে এক ব্যক্তির জমির বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. আবু সাঈদ, নাটোর জেলার বড় হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহীর ভদ্রা মৌজায় একটি জমি ক্রয় করেন বলে জানান। জমি ক্রয়ের পর সেখানে সাইনবোর্ড স্থাপন ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সম্ভাব্য দাবিদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়। তবে এ বিষয়ে কেউ যোগাযোগ করেননি বলে দাবি তার।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি জমি দেখতে গেলে কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তার জমির বাউন্ডারি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আবারও বাউন্ডারির ক্ষতি করা হয় এবং কিছু নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।