1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত কয়েকজন

মো: গোলাম কিবরিঘা
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস ও সবজি বহনকারী ভ্যানের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকার ফরিদপুর পাম্পের সামনে টার্নিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি সবজি বোঝাই ভ্যান মোড় ঘোরার সময় মহানন্দা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভ্যানটি উল্টে যায়। ভ্যানচালক দ্রুত লাফিয়ে পড়ে আহত হন।

দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রীও আঘাত পান। সংঘর্ষের ধাক্কায় বাসটির পাশের কয়েকটি কাঁচ ভেঙে যায়।

বাসের যাত্রীদের ভাষ্য, চালকের তাৎক্ষণিক নিয়ন্ত্রণের কারণে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার ও প্রাথমিক সহায়তা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park