1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

গাছ থেকে পড়ে থেমে গেল পথচলা, টাকার অভাবে জীবনযুদ্ধে হারছে রেজাউল

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় দারিদ্র্য ও চিকিৎসা সংকটের নির্মম বাস্তবতায় থমকে গেছে এক কিশোরের জীবন। আলমপুর ইউনিয়নের ক্ষুদ্র বেলাইচন্ডী প্রামানিক পাড়ার ১৭ বছর বয়সী রেজাউল ইসলাম এখন শয্যাসায়ী—অসহনীয় শারীরিক যন্ত্রণা আর অনিশ্চয়তার মধ্যে কাটছে তার প্রতিটি দিন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে গাছ থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পান রেজাউল। দুর্ঘটনার পর থেকেই তিনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা।

রেজাউলের বাবা নাজিমুল ইসলাম পেশায় একজন দিনমজুর। সীমিত আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে ধার-দেনা করে কিছু চিকিৎসা চালানো হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম।

চিকিৎসকদের মতে, রেজাউলের সুস্থতার জন্য কয়েক লক্ষ টাকার চিকিৎসা প্রয়োজন। কিন্তু সেই অর্থ জোগাড় করার সামর্থ্য এই দরিদ্র পরিবারের নেই। দীর্ঘদিন শয্যায় পড়ে থাকার কারণে তার শরীরে ইতোমধ্যে গুরুতর ক্ষত তৈরি হয়েছে, যা সঠিক চিকিৎসার অভাবে আরও জটিল হয়ে উঠছে।

শুধু শারীরিক কষ্টই নয়, এই পরিস্থিতিতে মানসিকভাবেও ভেঙে পড়ছে রেজাউল ও তার পরিবার। একটি সম্ভাবনাময় কিশোরের স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন এখন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো উন্নত চিকিৎসা পেলে রেজাউল আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারত। কিন্তু অর্থের অভাবে সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সম্মিলিত সহায়তা পেলে এখনও রেজাউলের জীবন রক্ষা করা সম্ভব।

এমন পরিস্থিতিতে রেজাউলের পরিবার সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। একটি কিশোরের জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে সবার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় আশার আলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park