1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

গলাচিপায় প্রতিপক্ষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ সুমন খান, গলাচিপা পটুয়াখালী: আজ বিকেল পাঁচটায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল মন্নান এর ছেলে মো. আহসান হাবিব দুলাল তার নিজ বাড়িতে বসে একই গ্রামের মন্নান সরদার ও তার দুই ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকের ফসলি জমিতে গরু দিয়ে ফসল নষ্ট করা, বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন করাসহ কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তার নেশা ও পেশা। এ পর্যন্ত তিনি শতাধিক মানুষের নামে মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারগুলো। ভুক্তভোগি আলেয়া বেগম বলেন, আমার স্বামী প্রবাসে থাকায় মন্নান সরদার ও তার দুই ছেলে আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫লক্ষ টাকার নিধন করেছেন। বিভিন্ন সয়ম আমাকে মারধর করার হুমকী দেয় এবং কারনে অকারনে অকথ্য ভাষায় গালমন্দ করে। একই গ্রামের মস্তোফা হাওলাদার বলেন, দোকান চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ও আমার ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। পর্যন্ত তিনি শতাধিক ব্যক্তির নামে মিথ্যা মামলা দিয়েছেন। ভুক্তভোগি মো. রহিম হালাদার বলেন, মান্নান সরদার এলাকার খারাপ প্রকৃতির লোক। কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা দেয়। তার অত্যাচারে গ্রামবাসি অতিষ্ঠ। আমরা প্রাশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park