1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

খাগড়াছড়িতে নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে সনাকের প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল তিনটায় টিআইবির খাগড়াছড়ি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাকের সদস্য ডা. মো. শহীদুল্লাহ। সভা পরিচালনা করেন টিআইবির খাগড়াছড়ি এরিয়া ম্যানেজার মো. নূরুল আলাল।

সভায় উপস্থিত ছিলেন সনাকের সদস্য বিধান রায় বিশ্বাস ও মর্তুজা পলাশ, এসিজি-ভূমির প্রতিনিধি ও সাংবাদিক পপেন ত্রিপুরা, এসিজি-স্বাস্থ্যের প্রতিনিধি ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা, শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সুস্মিতা ত্রিপুরা, ইয়েস গ্রুপের দলনেতা মো. আব্দুল কাইয়ুমসহ এসিজির বিভিন্ন শাখা ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে স্থানীয় এনজিও সংস্থাসমূহের সমন্বয়ে গঠিত উদযাপন কমিটির সঙ্গে যৌথভাবে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করবে টিআইবি। এছাড়া আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি জেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও আলোচনা সভায় সংগঠনটি সক্রিয়ভাবে অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park